ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে পরিত্যক্ত জুসের প্যাকেটে ছিল ২২ সোনার বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২২
শাহজালালে পরিত্যক্ত জুসের প্যাকেটে ছিল ২২ সোনার বার
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট থেকে ২২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনাগুলোর ওজন ৫৫২ গ্রাম। এর বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা।

রোববার ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার এ চালানটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন> কচুক্ষেতে জুয়েলারির দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি

সাজ্জাদুল ইসলাম জানান, শাহজালাল  বিমানবন্দরে দুই ও তিন  নম্বর লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট পাওয়া যায়। জুসের প্যাকেট থেকে ২২টি সোনার বার পাওয়া যায়। যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Advertisement

এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!