বেনাপোল থানার পুটখালী সীমান্ত থেকে ও বেনাপোল পৌর সভার দিঘিরপাড় শাহজালাল পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।
বিজিবির কাছে আটককৃতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার মাটিকুমড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামিম রেজা ও বাগেরহাট জেলার মোল্লার হাট থানার নরসিংহপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে চাকুরিচ্যুত পুলিশ সদস্য নাদিম শিকদার।
.png)
অপরদিকে র্যাবের অভিযানে আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ ও একই গ্রামের আব্দুল মমিনের ছেলে আজিজুর রহমান।
ঝিনাইদহ ক্যাম্পের র্যাবের নায়েব সুবেদার নুরুল আমিন জানান, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় নামক স্থানে মঙ্গলবার বিকেলে শাহজালাল নামে একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ৪টি আমেরিকার তৈরি পিস্তল ৩৪ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিনসহ আব্দুল্লাহ ও আজিজুর রহমানকে আটক করা হয়।
বেনাপোল পুটখালী ক্যাম্পের বিজিবি হাবিলদার জাকির হোসেন বলেন, বুধবার দুপুর ১টার সময় পুটখালী সীমান্ত ইছামতি নদীর পাশ থেকে দুইটি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শামিম রেজা ও নাদিম শিকদার নামে দুইজনকে আটক করা হয়। তবে ঐ এলাকার স্থানীয়রা তাদের অস্ত্রসহ আটক করে আমাদের কাছে তুলে দেয়।
বেনাপোল পোর্ট থানার মধ্যে চাকুরিচ্যুত পুলিশ সদস্য নাদিম শিকদার বলেন, আমাদের ষড়যন্ত্র মূলকভাবে এ অস্ত্র দিয়ে চালান দেওয়া হয়েছে। আমরা কোনো দিন পুটখালী সীমান্ত চিনি না। আমাদের বাগআচঁড়ার কায়বা থেকে তুলে এনে পুটখালী এলাকায় মারপিট করে অস্ত্র দিয়ে চালান দিয়েছে। আমার একটি ফিজার মোটরসাইকেল ছিল সেটি কোথায় বলতে পারব না।
বেনাপোল পোর্ট থানার এএসআই মাসুম বিল্লাহ বলেন, থানায় পৃথক দুটি অস্ত্র মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার যশোর আদালতে হাজির করা হবে।