ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলনার গাড়িতে সোনার বার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ১৭ মার্চ ২০২২
খেলনার গাড়িতে সোনার বার
উদ্ধার করা সোনার বার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে খেলনা গাড়িতে লুকানো ১০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস।

বৃহস্পতিবার দুপুরে জেদ্দা থেকে আসা মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নামে একজনের লাগেজ থেকে এসব বার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী।

তিনি বলেন, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহ আমানতে আসেন সাজ্জাদ। সন্দেহ হলে বিমানবন্দরে তার লাগেজটি স্ক্যান করা হয়। এ সময় খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো রঙের স্কচটেপ দিয়ে সুকৌশলে পেঁচানো অবস্থায় ১০টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!