ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১:১৫, ২০ জুন ২০২২
শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

পদ্মা নদীর তীব্র স্রোতে এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল  বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

সোমবার রাত ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল করা হয়। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা নদীর তীব্র স্রোত ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ৭টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘাট এলাকায় অল্পসংখ্যক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। তবে এখন থেকে আগামীকাল সকালে আলো দেখা না পর্যন্ত ফেরিতে কোনো ধরনের যানবাহন উঠানো হবে না।

Advertisement

এর আগে গতকাল রোববার রাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিকেল থেকে আজ সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!