ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫৭, ২৫ জুন ২০২২
নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃতরা-ছবি ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে শুক্রবার (২৪ জুন) রাতে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বায়তুল নুর গ্লোব ফ্যাক্টরি জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার মধ্যম নাজিরপুরের কামাল হোসেনের ছেলে জোবায়ের হোসেন বিপ্লব, আলী আহাম্মদের ছেলে আলী হোসেন রিংকু, কামাল হোসেনের ছেলেমো. শামীম ও আলীপুরের তাজুল ইসলামের ছেলে মো. আসিফ।

এ সময় তাদের কাছ থেকে দুটি ধারাল রামদা, দুটি ছোরা, একটি ধামা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Advertisement

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!