র্যাব জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা বরিশাল কোতয়ালী মডেল থানায় বিভিন্ন মারামারির মামলার আসামী।
জানা যায়, বরিশাল মহানগরীতে কিশোর গ্যাং চক্র সক্রিয়। এরা মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারের মত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
সম্প্রতি চক্রটি এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মামলা হয়।
.png)
৭ মার্চ রাতে র্যাব-৮ এই চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন- মো. হাফিজুর রহমান রুমি, (২) মোঃ উজ্জল হাওলাদার (৩) মোঃ হৃদয় গাজী (৪) মোঃ আরিফুর রহমান
এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, লোহার পাইপ ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পরে রোববার সকালে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি নুরুল ইসলাম পিপিএম।