ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ২৫ জুন ২০২২
নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা-প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপর প্রকাশ্য দিবালোকে কবির হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির হোসেন খামারেরচর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে। কবির হোসেন পেশায় একজন এলপি গ্যাস ও গাড়ি ব্যবসায়ী ছিল। 

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে বেড় হয়ে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে আসেন কবির হোসেন। শত্রুতার জেরে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর আকস্মিক হামলা চালায়। পরে সে দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপরে চলে আসে। পরে সন্ত্রাসীরা চাপাতি, দা ও ছুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

Advertisement

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে তা জানা যায়নি। আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!