ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮, ২২ জুন ২০২২
বেনাপোলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

বেনাপোলের বালুন্ডা বাজারে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আশানুর জামান বাবলু (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২১ জুন) রাত ১০টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত ইউপি সদস্য বাবলু বেনাপোল পোর্ট থানাধীন মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে। তিনি উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।  

Advertisement

এদিকে এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল ও শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

নিহতের স্বজনরা জানান, রাতে বাবলু মেম্বর বালুন্ডা বাজারে বসেছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে বাবলু মেম্বরের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল ও শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!