ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীকে খাটের সঙ্গে বেঁধে দুই দুর্বৃত্ত যা করল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ২৬ জুন ২০২২
প্রবাসীর স্ত্রীকে খাটের সঙ্গে বেঁধে দুই দুর্বৃত্ত যা করল
ভুক্তভোগীর বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রীকেখাটের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার লুট করেছে দুই দুর্বৃত্ত। ঐ ঘটনার আধা ঘণ্টা পর এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন।

শনিবার বিকেলে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেহানা পারভীন ঐ গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদের মোল্লার স্ত্রী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চরভদ্রাসনের ইউএনও তানজিলা কবির ত্রপা ও চরভদ্রাসন থানার ওসি জিয়ারুল ইসলাম।

Advertisement

পুলিশ জানায়, শনিবার বিকেলে ঐ প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। ঘটনার সময় তার দুই সন্তান মুস্তাকিম ও নুসরাত জাহান প্রাইভট পড়তে গিয়েছিল। তার শ্বাশুড়ি ছমিরুন নেছাও বাইরে ছিলেন।

ভুক্তভোগী রেহানা পারভীন জানান, তিনি বাড়িতে একাই ছিলেন। ঐ সময় অপরিচিত এক ব্যক্তি বাড়িতে ঢুকে তার শাশুড়ির খোঁজ করে ও পানি খেতে চায়। রেহানা পানি আনতে ঘরের ভেতর ঢুকতেই ঐ ব্যক্তি পেছন থেকে তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয়। পরে তাকে খাটের সঙ্গে বেঁধে মারধর করে। এরপর আরেক ব্যক্তি ঘরে ঢুকে আলমারি ভেঙে একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, তার শাশুড়ির হাতের বালাসহ চার ভরি স্বর্ণালংকার ও ৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এদিকে, ঘটনার প্রায় আধা ঘণ্টা পর প্রতিবেশী খালেদা বেগম এসে তাকে উদ্ধার করেন। তিনি জানান, রেহানার ঘর থেকে অনেকক্ষণ টিনের বেড়ায় শব্দ শুনতে পান। এরপর সেখানে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে রেহানাকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে আশপাশের লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চরভদ্রাসন থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!