ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৬ জুন ২০২২
মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে সোমবার (৬ জুন) সকালে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে সাথী আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া-কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী আক্তার ওই ইউনিয়নের মালীগাঁও গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে টাকা তোলার জন্য নিকটাত্মীয় পারভেজের মোটরসাইকেলে বাড়ি থেকে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে রওনা দেন সাথী। পথে তারালীয়া-কাঁকৈরতলা সড়কে মোটরসাইকেলের পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল দুর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!