বরগুনা পৌরসভার মেয়র সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ। এতে ঘাড়ে ও চোখে গুরুতর আঘায় পেয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা আরো কয়েকজন আহত হন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা-পুরাকাটা মহাসড়কের মস্তুকটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বরগুনা-পুরাকাটা মহাসড়ক হয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিল মেয়রকে বহনকারী গাড়িটি। মস্তুকটানা এলাকায় দুইজন বাইসাইকেল আরোহী রাস্তার মধ্যে চলে আসে। তাদের সাইড দিকে গিয়ে মেয়রের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে গিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। ঐ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়র ও তার সঙ্গীদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে মেয়র কামরুল আহসান মহারাজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
.png)

বরগুনা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. তারেক হাসান বলেন, মেয়র মহোদয়ের কলার বোন ভেঙে গিয়েছে, চোখেও আঘাত লেগেছে। অ্যাক্সিডেন্টের সময় তার বুকে চাপ লাগে, এ কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তাৎক্ষণিক মেয়রকে বরিশাল স্থানান্তর করেছি। তার সঙ্গীরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।