[ দেশজুড়ে ]
জমির জন্য ভাতিজির প্রাণ নিলেন চাচা
ঘটনাস্থলে পুলিশ
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে চাচার বল্লমের ভাতিজি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার দুপুরে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হোসনা আক্তার। ৪৫ বছর বয়সী হোসনা একই গ্রামের জাহির উদ্দিন সরকারের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, হোসনার বাবা জাহির উদ্দিনের রেখে যাওয়া জমি নিয়ে চাচা মইদর আলী সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার দুপুরে দুই পরিবারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হোসনার পরিবারের ওপর হামলা চালান মইদর আলী। এ সময় মইদর আলীর বল্লমের আঘাতে হোসনাসহ চারজন আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে হোসনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!