ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মাসেতুতে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৬, ২৬ জুন ২০২২
পদ্মাসেতুতে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু
অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন

পদ্মাসেতু পারাপারে বিভিন্ন নির্দেশনা দিয়েছে প্রশাসন। কিন্তু অনেকেই এসব নির্দেশনা মানছেন না। রোববার ভোর থেকে যান চলাচল শুরু হতেই সেতুতে নেমে ছবি তুলেছেন যাতায়াতকারীদের অনেকে। আবার অনেককে ভিডিও করতেও দেখা গেছে। তবে এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এরই মধ্যে কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। যদিও সোমবার থেকে ব্যবস্থা নেয়ার কথা ছিল। রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে পদ্মাসেতুতে ভ্রাম্যমাণ আদালত চালান জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সুহেল।

গাড়ি থেকে সেতুতে নেমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা পদ্মাসেতুতে গাড়ি থামিয়ে দাঁড়িয়েছেন বা হেঁটে পাড়ি দিচ্ছেন, যারা ট্রাফিক আইন ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে এ সময় ব্যবস্থা নেয়া হয়।

Advertisement

জসিম নামের একজন মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে পায়ে হেঁটে সপরিবারে যাচ্ছিলেন। এমন সময় তিনি নির্বাহী কর্মকর্তার সামনে পড়েন।

তিনি বলেন, পদ্মাসেতুতে ইলিশ পরিবহনের একটি বাস থেকে আমরা নেমে পড়ি। এরপর মাঝখান থেকে হেঁটে জাজিরা প্রান্তে যাওয়ার ইচ্ছা পোষণ করি। তবে মাঝ সেতুতে ধরা পড়ি নির্বাহী কর্মকর্তার হাতে। এ সময় আমাকে ২০০ টাকা জরিমানা করা হয় ও পরবর্তী সময়ের জন্য সতর্ক করা হয়।

শনিবার বহুল কাঙ্ক্ষিত পদ্মাসেতু উদ্বোধন হয়েছে। রোববার ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম আট ঘণ্টায় এ সেতু পার হয়েছে ১৫ হাজার ২০০টি যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!