ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ আটক ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২৮ জুন ২০২২
চট্টগ্রামে ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ আটক ৫
অভিযুক্ত ৫ জন আটক- ফাইল ফটো

চট্টগ্রামের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক  বার্মা সাইফুলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে নগরীর কে-ব্লক বাই লেইন থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

আটক পাঁচজন হলেন- বার্মা সাইফুল (৩২), দেলোয়ার হোসেন (২১), মোহাম্মদ আবিদ (২০), মো. সাজ্জাদ (২০) ও  মো. ইমরান (২৩)।

Advertisement

পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহমান নগর এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার পরিকল্পনায় অস্ত্রসহ সমবেত হওয়ায় মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বার্মা সাইফুলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা পাঁচটি ছুরি জব্দ করা করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!