ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ৩ দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষিকা, স্বামীকে জিজ্ঞাসাবাদ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৮ জুন ২০২২
খুলনায় ৩ দিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষিকা, স্বামীকে জিজ্ঞাসাবাদ
চিলড্রেন ভয়েস স্কুলের শিক্ষিকা আফসানা শারমিন শিমু। ছবি: সংগৃহীত

খুলনার বয়রা এলাকায় চিলড্রেন ভয়েস স্কুলের শিক্ষিকা আফসানা শারমিন শিমু গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশ তার স্বামী আব্দুর রহিম শিকদারকে জিজ্ঞাসাবাদ করেছে।

আব্দুর রহিম শিকদার ইন্টারনেট পার্টস ব্যবসায়ী ও বয়রা কলেজ রোডে সাত্তার ঢালি লেন এলাকার বাসিন্দা।

স্কুল শিক্ষিকার মা মোসা. হালিমা খাতুন জানান, গত ২৫ জুন রাতে তার মেয়ে শিমুকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। থানায় অভিযোগ করলে পুলিশ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করলেও শিমুর সন্ধান পাওয়া যায়নি। 

Advertisement

চিলড্রেন ভয়েস স্কুলের পরিচালক মো. জাহাঙ্গীর ইসলাম জানান, আফসানা শারমিন শিমু একজন অভিজ্ঞ শিক্ষক। গত তিনদিন ধরে তিনি স্কুলে আসছেন না। এতে সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই উত্তম কুমার মিত্র জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ২৫ জুন রাত আড়াইটার দিকে ওই শিক্ষিকা ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বাড়িতে রেখে গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!