ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 বিশেষ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা, প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৯ জুন ২০২২
 বিশেষ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা, প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড
নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালত। ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিক-প্রেমিকার শারীরিক সম্পর্কের বিশেষ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা মামলায় বড় বোনের প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।  

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন উপজেলার চরহাজারী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মৃত হোরনের ছেলে।  

বুধবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

Advertisement

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম আকবর জানান, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাইন উদ্দিনের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে মধ্যে ঐ তরুণী তার মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে প্রেমিক মাইন উদ্দিনের সঙ্গে দৈহিক মেলামেশা করতেন। ২০১২ সালের ৮ মার্চ  বিকেল ৪টার দিকে মা বাড়িতে না থাকার সুবাদে বাড়ির পাশে নতুন খননকৃত পুকুরের মাঝখানে প্রেমিক মাইন উদ্দিনের সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হয় তরুণী। ঘটনাটি তার আপন ছোট বোন দেখে ফেলে এবং মা বাড়িতে এলে মায়ের কাছে প্রকাশ করার হুমকি দেয়। এরপর নিহতের বড় বোন ও তার প্রেমিক মাইন উদ্দিন ছোটবোনকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।      

অতিরিক্ত পিপি আরো জানায়, তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আদালত মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করে আদালত। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে, আসামি তরুণীর বয়স তৎকালীন সময়ে কম হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে শিশু আদালতে মামলার বিচার চলমান।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!