ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা, রোহিঙ্গা দম্পতিসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২৯ জুন ২০২২
ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা, রোহিঙ্গা দম্পতিসহ গ্রেফতার ৩
রোহিঙ্গা দম্পতিসহ তিনজন গ্রেফতার- ছবি: সংগৃহীত

চট্টগ্রামে রোহিঙ্গা দম্পতিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগরের জানে আলম টাওয়ারের পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা উত্তর বিভাগ) মুহাম্মদ আলী হোসেন।

তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানে আলম টাওয়ারের ৫০২ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে নুর আলম, হাছিনা বেগম ও হাছিনা বেগম মুন্নিকে গ্রেফতার করা হয়। তাদের ফ্ল্যাট থেকে বিভিন্ন ফার্নিচারের নিচে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৪ হাজার ৫০০ ইয়াবা, ইয়াবা বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেকবই, মাদক ব্যবসার টাকায় কেনা ১০টি সোনার চুড়ি, ৬টি সোনার আংটিসহ বিভিন্ন ধরনের উদ্ধার করা হয়।

Advertisement

নূর আলম ও তার স্ত্রী হাছিনা বেগম মিয়ানমারের নাগরিক। নূর আলমের বাবা-মা ও ভাই-বোন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। তারা মিয়ানমার থেকে অনেক দিন আগেই বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। এরপর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বসবাসের আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা হলেও নূর আলম ও তার স্ত্রী হাছিনা বেগম মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের এনআইডি কার্ড ও জন্মনিবন্ধন তৈরি করে অবস্থান করছেন। ইয়াবা বিক্রির মাধ্যমে অবৈধ আয় করে সোনা, দামি মোবাইল সেট ও চট্টগ্রাম শহরে সম্পত্তি কিনেছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামি থানায় একাধিক মামলা  হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!