ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার সময় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ২৯ জুন ২০২২
বাড়ি ফেরার সময় ইউপি সদস্যকে গুলি করে হত্যা
নিহত মো. ফয়েজুর রহমান

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বাহেড় মোড়ে মো. ফয়েজুর রহমান নামের এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফয়েজুর রহমান পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। তার বাবার নাম হামিদুর রহমান। ফয়েজুরের বাড়ি পাট্টা ইউনিয়নের বিলমণ্ডপ গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বাহেড় মোড়ে একটি চায়ের দোকানে চা পান শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ফয়েজুর রহমান। এ সময় তিনি বাহের মোড়ের দক্ষিণ দিকে কুমুরজানি এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকে একাধিক গুলিবিদ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

পাংশা মডেল থানার ওসি মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডটি পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটতে পারে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!