রোববার সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের উল্টাছড়ি এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পেনসি একই এলাকার দেব দাশ চাকমার মেয়ে। তিনি স্থানীয় পাড়াকর্মী হিসেবে কাজ করতেন।
আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, বাড়িতে একাই থাকতেন পেনসি। পাড়াকর্মীর পাশাপাশি টিউশনি করতেন। রোববার সকালে ছেলে-মেয়েরা প্রাইভেট পড়তে এসে পেনসির গলাকাটা লাশ দেখে স্থানীয়দের জানান। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
.png)
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।