[ দেশজুড়ে ]
শিশুকে ধর্ষণচেষ্টা, শ্রীঘরে রিকশাচালক
শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার রিকশাচালক রবিউল হক। ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর দাগনভূঞায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার রিকশাচালক রবিউল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বিকেলে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনার আদালতে হাজির করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, রোববার বিকেলে রবিউলকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনার আদালতে হাজির করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
.png)
দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, মামলার পর অভিযান চালিয়ে রিকশাচালক রবিউলকে গ্রেফতার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!