রোববার রাতে উপজেলার মোচনাই ইউপির পাইকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
.png)
জানা যায়, পাওনা টাকা নিয়ে অসীম মোল্লার সঙ্গে নুর আলমের বিরোধ চলছিল। বিষয়টি সালিশের কথা বলে স্বামী-স্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন অসীম মোল্লা। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান জিমি। তার স্বামী নুর আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় জানান, হাসপাতালে আনার আগেই জিমির মৃত্যু হয়েছে। নুর আলম মুন্সির অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে এক নারী খুন হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে। এরইমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।