সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাংলাবাজার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন মিলন কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের হানিফ বিএসসি বাড়ির মন্নান দরবেশের ছেলে এবং লিলি বেগম কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী এলাকার আলী সওদাগরের স্ত্রী।
.png)
চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জায়দল হক জানান, দুপুর ৩ টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাংলাবাজার-সোনাপুর সড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন গুরুত্বর আহত হয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাযাত্রী লিলি বেগম ও অটোরিকশাচালক মামুনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিলি বেগমকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন পিকআপ ভ্যান ও ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।