[ দেশজুড়ে ]
সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
ছবি: সংগৃহীত
যশোরের মণিরামপুরে সাপের কামড়ে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ঐ গ্রামের নূর আলী ব্যাপারীর স্ত্রী।
কাশিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী বলেন, সোমবার বেলা ১০টার দিকে বাড়ির আঙিনায় টয়লেটে যান মনোয়ারা বেগম। প্রয়োজন সেরে ব্যবহার করতে তিনি টয়লেটের ভেতরে রাখা টিস্যু নিতে যান। টিস্যুর নিচে সাপ লুকিয়ে ছিল। তিনি বাম হাত দেওয়ামাত্র সাপ তার হাতের আঙুলে কামড় দেয়।
.png)
হাসান আলী আরো বলেন, পরে স্থানীয় এক কবিরাজ বৃদ্ধাকে ঝাড়ফুঁক করেন। এতে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দুপুরে মনোয়ারা বেগমকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!