ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে তক্ষক নিয়ে প্রতারণা, আটক ২ 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৫, ৩০ জানুয়ারি ২০২২
যশোরে তক্ষক নিয়ে প্রতারণা, আটক ২ 
তক্ষক ও টাকাসহ আটককৃতরা

যশোরের মণিরামপুর উপজেলা থেকে তক্ষক নিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বিপ্রকোনা গ্রামের রেজাউল ইসলামের বাড়ির পাশে অভিযান চালিয়ে তাদের আটক করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

এ সময় পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা, ২টি জীবিত ও ১টি মৃত তক্ষক উদ্ধার করেন।

আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল ও বরিশাল বিভাগের ভোলা জেলার দৌলত খাঁ উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল খালেক।

Advertisement

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বেশ কিছুদিন ধরে সংবাদ পাওয়া যাচ্ছিল মণিরামপুর থানা এলাকায় একটা প্রতারক চক্র তক্ষক বিক্রির নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল করে আসছে। বিষয়টি জানার পর নজরদারি অব্যাহত রাখা হয়। এক পর্যায়ে শনিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, প্রতারকরা মণিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামের রেজাউলের বাড়ির সামনে তক্ষক বেচা-কেনার জন্য অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!