ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোনায় তক্ষকসহ ৬ পাচারকারী আটক 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ২৩ অক্টোবর ২০২১
নেত্রকোনায় তক্ষকসহ ৬ পাচারকারী আটক 
তক্ষকসহ আটককৃতরা

নেত্রকোনার কলমাকান্দায় একটি তক্ষকসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী নয়নকান্দি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তক্ষকটি ১৬ ইঞ্চি লম্বা ও ওজন ২৬০ গ্রাম। এর মূল্য আনুমানিক ১৯ লাখ টাকা। 

আটককৃতরা হলেন, নেত্রকোনার কলমাকান্দার উড়াখাল গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. ইমরান, একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. দেলোয়ার হোসেন, ময়মনসিংহের ভালুকার মোরাডোবা গ্রামের মাহাবুব আলমের ছেলে দেলোয়ার হোসেন, ত্রিশালের কাঁঠাল রাজবাড়ী গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. সোহেল, নরসিংদীর পলাশ থানার হাসনহাটা গ্রামের আকবর হোসেনের ছেলে মো. সুমন এবং একই এলাকার শিলমান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে মো. হৃদয়।

Advertisement

নেত্রকোনায় ব্যাটালিয়নের (৩১-বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বিওপির নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহল দিচ্ছিল।

এ সময় সীমান্ত পিলার ১১৭০ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি এলাকায় দুইটি মোটরসাইকেলযোগে গারো পাহাড়ের দিকে যাচ্ছিল কয়েকজন। সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে বিজিবির টহল দল। তখন মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে বিজিবি। পরে তাদের তল্লাশি করে একটি তক্ষক উদ্ধার করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!