ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে তক্ষক পাচারের সময় নারীসহ আটক ৫

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২৩ আগস্ট ২০২১
বরিশালে তক্ষক পাচারের সময় নারীসহ আটক ৫
উদ্ধারকৃত তক্ষক

বরিশালে পাচারের সময় বিলুপ্তপ্রায় তক্ষকসহ পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার বিকেলে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝালকাঠির রাজাপুর থানাধীন গালুয়া গ্রামের মোক্তার আলী হাওলাদারের ছেলে মো. ছালেক হাওলাদার, নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট রোডের নওশের আলীর ছেলে মো. দেলোয়ার হােসেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাম্মত হনুফা বেগম, সিকদার পাড়ার আবুল কালাম দুরানীর ছেলে মো. নিজাম উদ্দিন দুরানী, ২৮ নম্বর ওয়ার্ড শেরে বাংলা সড়কের মালেক আকনের ছেলে মো. সুমন আকন।

আটককৃত ৫ পাচারকারী

Advertisement

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলুপ্তপ্রায় একটি তক্ষক পাচার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে নগর ডিবি পুলিশের একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা ইনস্টিটিউটের খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৮০ গ্রাম ওজনের তক্ষকটি উদ্ধার করা হয়। ওই সময় পাচারের সঙ্গে জড়িত নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত তক্ষকটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!