[ দেশজুড়ে ]
সিলেটে বসতঘর থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার
ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বসতঘরের ভেতর থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের খবরের ভিত্তিতে সিলেট বন বিভাগের কর্মকর্তারা উপজেলার ঝালোপাড়া এলাকায় একটি বাসা থেকে মঙ্গলবার সকালে তক্ষকটি উদ্ধার করেন।
বন বিভাগ সূত্র জানায়, প্রায় ৪০০ গ্রাম ওজনের ৬-৭ ইঞ্চি লম্বা এই তক্ষকটি ঝালোপাড়া এলাকার একটি বাসায় ঢুকে পড়ে। তক্ষকটি দেখে ওই ঘরের গৃহকর্ত্রী অন্যদের জানালে স্থানীয়রা বন বিভাগ কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে সিলেট বন বিভাগের কর্মকর্তারা ওই বাসায় গিয়ে তক্ষকটি উদ্ধার করেন।
.png)
ওই বাসার লোকজন জানান, রবিবার সকালে তাদের ঘরে তক্ষকটি ঢুকলে তাকে বন্দি করা হয়। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যান।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তক্ষকটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/AN
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!