[ দেশজুড়ে ]
৩০ লাখ টাকার তক্ষক উদ্ধার, দুইজন গ্রেফতার
উদ্ধারকৃত তক্ষক
শেরপুরের শ্রীবরদীতে ৩০ লাখ টাকা মূল্যের একটি তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ঐ উপজেলার বকচর কন্টিপাড়ার শাহাজামালের মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইগাতি উপজেলার বিষ্ণুপুর গ্রামের ইয়াজুল হকের ছেলে ফখরুল ইসলাম, শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকার ইছাহকের ছেলে আমিনুল ইসলাম।
জামালপুর র্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কন্টিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের সামনে থেকে ফখরুল ইসলাম ও আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০ লাখ টাকা মূল্যের একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!