ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ৩০ লাখ টাকার তক্ষকসহ যুবক ধরা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৭, ১১ মে ২০২১
জামালপুরে ৩০ লাখ টাকার তক্ষকসহ যুবক ধরা
ইনসেটে উদ্ধার করা তক্ষক

জামালপুর সদর উপজেলার পারপাড়া এলাকা থেকে তক্ষকসহ মিলন হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে তাকে আটক করা হয়। আটক মিলন উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লোকমান আলীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এমএম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারপাড়ার অভিযান চালিয়ে তক্ষকসহ মিলনকে আটক করা হয়। উদ্ধার করা তক্ষকটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জানান, তিনি দীর্ঘদিন ধরে জামালপুরের বিভিন্ন স্থানে তক্ষক কেনাবেচা করছিলেন। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!