ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁদছিল সন্তান, গলা টিপে হত্যা করলেন মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ৪ জুলাই ২০২২
কাঁদছিল সন্তান, গলা টিপে হত্যা করলেন মা
শারমিন আক্তার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জান্নাতুল নামে আড়াই বছর বয়সী সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা শারমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে ফতুল্লার ডিগ্রিরচরের আলমগীরের ইটভাটায় এ ঘটনা ঘটে।  

শারমিন জানান, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় জান্নাতুল। মেয়ের বয়স যখন ছয় মাস, তখন মা-মেয়েকে ফেলে আবার বিয়ে করে অন্যত্র চলে যায় শাকিল। সে স্ত্রী শারমিন ও মেয়ে জান্নাতুলের খোঁজ নিতো না, ভরণপোষণও দিত না। এরপর মেয়েকে নিয়ে শারমিন তার বাবার বাড়িতে থাকত। মা-বাবাও তাকে গালাগাল করতেন। ঠিকমতো খেতে দিতেন না।  

Advertisement

তিনি আরো জানান, সোমবার সকালে কান্না শুরু করলে তার গলা টিপে ধরে শারমিন। একপর্যায়ে মেয়ে নড়াচড়া বন্ধ করে দিলে শারমিন তার বাবার বাসায় এসে মাকে ঘটনা জানায়। তখন তার মা তাকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে যায়। ফার্মেসির লোকজন তাদের নারায়ণগঞ্জ দেড় শ শয্যা জেনারেল হাসপাতাল পাঠান। সেখানে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ূন কবির বলেন, মৃত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ হাসপাতালে গিয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই গলা টিপে মেয়েকে হত্যা করেছে বলে জানায়।  

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!