[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে মা-ছেলেকে গলা কেটে হত্যা
(ছবি: সংগৃহীত)
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) সকালে আড়াইহাজারের উজান গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উজান গোবিন্দপুর এলাকার মৃত আওয়াল নবীর স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)।
স্থানীয়রা জানায়, ঘরে মা-ছেলে একাই বসবাস করতো। অজ্ঞাত লোকজন রাতের যেকোনো সময় মা-ছেলেকে গলাকেটে হত্যা করে। সকালে ঘরের দরজা খোলা থাকায় আশপাশের মানুষ গিয়ে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
.png)
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!