ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর গলা কেটে স্ত্রী বললেন ‘শেভ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন’

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৫ জুন ২০২২
স্বামীর গলা কেটে স্ত্রী বললেন ‘শেভ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন’
নিহতের স্ত্রী খোদেজা

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। তবে শেভ করতে গিয়ে গলা কেটে স্বামী মারা গেছেন বলে দাবি স্ত্রীর।

রোববার দুপুরে উপজেলার গুণবতী ইউনিয়নের গজারিয়া গ্রামের পূর্বপাড়ার ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম শুক্কুর আলী। ৪৮ বছর বয়সী শুক্কুর আলীর বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে পরিবার নিয়ে চৌদ্দগ্রামের গজারিয়া গ্রামে থাকতেন তিনি। তার স্ত্রীর খোদেজা আক্তার শিল্পী ও ছেলে শাহিন আলম।

Advertisement

স্থানীয়রা জানায়, খোদেজার বাবার বাড়ি ফেনী সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামে। প্রায় ২০ বছর আগে তারা জমি কিনে চৌদ্দগ্রামের গজারিয়া গ্রামে থাকতে শুরু করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। রোববার দুপুরে হঠাৎ করে তাদের ঘরে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে খোদেজার টয়লেটে গিয়ে শুক্কুর আলীর গলাকাটা রক্তাক্ত লাশ দেখেন তারা। এ সময় পালানোর চেষ্টা করলে খোদেজাকে ধরে পুলিশে দেন।

ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, শুক্কুর আলীর মৃত্যুর ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তার স্ত্রী খোদেজা বলেন- শেভ করতে গিয়ে ব্লেড দিয়ে গলা কেটে শুক্কুর আলী মারা গেছেন। তবে স্থানীয়রা বলছে শুক্কুরকে হত্যা করেছেন তার স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, শুক্কুর আলীর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা ও ছেলে শাহীনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!