ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় অপহরণকারী চক্রের ৬ সদস্য আটক 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ৪ জুন ২০২২
কুমিল্লায় অপহরণকারী চক্রের ৬ সদস্য আটক 
অপহরণকারী চক্রের আটককৃত ৬ সদস্য: ছবি ডেইলি বাংলাদেশ

অপহরণকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব কুমিল্লা। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে  শুক্রবার (৩ জুন) রাতে ঢাকার ডেমরা থেকে  তাদের আটক করা হয়৷

শনিবার বেলা ১১টায় র‌্যাব কুমিল্লা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

সংবাদ সম্মেলনে মেজর সাকিব আটককৃতদের বরাত দিয়ে জানান, চলতি সপ্তাহে একটি ব্যাংকে ছিনতাইসহ একাধিক ব্যক্তিকে অপহরণ ও ছিনতাইয়ের পরিকল্পনা ছিল। আটককৃতরা হলেন মো. জিসান আহমেদ, মো. ইসমাইল গাজী, জায়েদ আল সাহান, একলাসুর রহমান ফাহিম, সুমন, আবির হোসেন ও হাবিবুর রহমান।

Advertisement

তিনি আরো জানান, গত ২ জুন রিনা আক্তার নামে এক নারী জানান তার স্বামী মো. ইমাম হোসেনকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকা থেকে  কারা যেন অপহরণ করে ২ লাখ টাকা মুক্তপণ দাবি করে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহয়তায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে বহু ডাকাতির অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!