ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় মাসহ ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ২০ মার্চ ২০২২
খুলনায় মাসহ ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী আটক
আটককৃত অপহরণকারী

খুলনায় এক অপহরণকারীকে আটকসহ অপহৃত চার বছরের শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৬। তাদের খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীর বিরুদ্ধে অপহৃতের বাবা বাদী হয়ে র‌্যাবের সহযোগিতায় মামলা করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভিকটিম তার চার বছরের শিশু সন্তানসহ ঢাকা থেকে খুলনায় তার বড় বোনের বাসায় বেড়াতে আসার সময় পথে অহিদুর ইসলাম সোহেল নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে তাকে অপহরণ করে। আসামি অহিদুর ভিকটিমকে আটকে রেখে তার শিশু সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে৷

এই ঘটনায় ভিকটিম এর স্বামী র‍্যাব-৬, খুলনাতে একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনা (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের আটক ও অপহৃত ভিকটিম ও তার শিশু সন্তানকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।

Advertisement

একপর্যায়ে শনিবার (১৯ মার্চ) বিকেলে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ভিকটিমসহ ঐ অপহরণকারী সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় অবস্থান করছে। র‌্যাব অভিযান পরিচালনা করে আসামি মো. অহিদুর ইসলাম সোহেলকে আটক করে এবং অপহৃত ভিকটিমদের উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: অপহরণ খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!