ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২১ ডিসেম্বর ২০২১
টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সদস্য সহোদরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে হ্নীলা ইউপি দমদমিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা একই এলাকার বাসিন্দা নুর আলমের দুই ছেলে আব্দুল্লাহ ও আইয়াস রুবেল।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

Advertisement

আরো পড়ুন: বউ পেটানোর মামলায় স্বামী শ্রীঘরে

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটি দল দমদমিয়া নুর আলমের বসতঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলা পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সক্রিয় স্থানীয় সদস্য সহোদরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, তারা স্থানীয় এবং রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান অস্ত্রসহ নূর আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ১৪ নম্বর ক্যাম্প হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!