ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৯, ২০ মে ২০১৯
অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে মো. তানজির ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় অপহরণকারী চক্রের ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. তুহিন মাতাব্বর (৩৯), মো. ফোরকান হোসেন মাতাব্বর (২২), মো. আব্দুল মজিদ (৩৯), মো. আলম খান (৩৮), মো. দ্বীন ইসলাম বাবু (২৩)। 
 
সোমবার দুপুরে র‍্যাব-১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় ভিকটিম তানজির ইসলামকে বনানীর বাসার সামনে থেকে ২ টি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসে উঠানোর পর ভিকটিমকে মারধর করতে থাকে ও বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চাঁদার টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মারার হুমকি দেয়।

Advertisement

র‌্যাব জানায়, ভিকটিমের স্ত্রী মোছা. তাহ্সীনা মহসিন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ দ্রুত গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে অপহরণকারী সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করে।

র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চলিয়ে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাড়ির কার পার্কিং থেকে ৫ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ৭ টি মোবাইল,নগদ এগার হাজার ৭৫৫ টাকা ও ১ টি হাতঘড়ি। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর অভিজাত এলাকায় সচ্ছল ব্যক্তিবর্গকে মুক্তিপণ বা চাঁদা আদায়ের দাবিতে অপহরণ করে থাকে। তারা টার্গেটকৃত ভিকটিমের গতিবিধি পূর্ব থেকে অনুসরণ করে থাকে। পরবর্তীতে সুযোগ বুঝে অপেক্ষাকৃত নির্জন স্থানে টার্গেটকৃত ভিকটিমকে একা পেলে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে চাঁদা বা মুক্তিপণ দাবি করে। 

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!