ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিপণের টাকাসহ অপহরণকারী চক্রের প্রধানকে আটক করলো র‌্যাব

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ৩১ ডিসেম্বর ২০২০
মুক্তিপণের টাকাসহ অপহরণকারী চক্রের প্রধানকে আটক করলো র‌্যাব
জয়পুরহাট সদর উপজেলার ভিটি গ্রামে একটি দুর্গম জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের প্রধানকে আটক করেছে র‌্যাব।

জয়পুরহাট সদর উপজেলার ভিটি গ্রামে একটি দুর্গম জঙ্গলের মধ্যে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের প্রধানকে আটক করেছে র‌্যাব। এরই সঙ্গে অপহৃত দুই যুবককেও উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যুবকরা হলেন একই উপজেলার চকদাদরা  গ্রামের উপরচক পাড়ার মহসিন আলীর ছেলে ইয়ানুর হোসেন ওরফে সম্পদ ও পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম।  

ওই যুবকদের অপহরণের অভিযোগে ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের প্রধান একই উপজেলার ভিটি মণ্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে শাহীনুর রহমানকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। 

Advertisement

র‌্যাব-৫ এর জয়পুরহাট কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, অপহরণকারী চক্রের সদস্যরা অভিনব কৌশলে ওই দুই যুবককে ফুসলিয়ে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভিটিপাড়া এলাকার ওই গোপন স্থানে অপহরন করে নিয়ে যান। পরে যুবকদের আটকে রেখে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে অভিভাবকদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 

অপহরণের এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে  তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত সম্পদ ও তারাজুলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আটক শাহীনুরকে জয়পুরহাট সদর থানায় সেপর্দসহ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোম্পানী অধিনায়ক এম এম মোহাইমেনুর রশিদ ।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!