সোমবার বিকেলে বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম জয়নাল আবেদিন জয়। ২২ বছর বয়সী জয় একই এলাকার বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জয়কে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
.png)
ওসি আরো বলেন, মঙ্গলবার জয়কে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।
৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের উত্তর মুছাপুর এলাকা থেকে সহযোগীদের নিয়ে দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করেন জয়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করা হয়। পরে থানায় ভিডিও কল করে স্কুলছাত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করেন জয়।