[ দেশজুড়ে ]
নোয়াখালীতে দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের করিম ডাক্তার বাড়ির মো. শাহাজানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় ও শরীফপুর ইউনিয়নর খানপুর গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো. মোজাম্মেল হোসেন।
আরো পড়ুন: বাবার প্রতি ক্ষোভের প্রতিশোধ নিতেই সন্তানকে নির্মমভাবে হত্যা
.png)
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামান প্লাজার সামনে থেকে দুই হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!