বৃহষ্পতিবার দুপুরে উপাজেলার চরবাটা ইউপির ভূঁইয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্যপ্রাণী আইনে তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
.png)
বন বিভাগের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।পরবর্তীতে উদ্ধার করা শিয়ালের গোশত উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।
তিনি আরো জানান, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি বলেন, আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে। বন্যপ্রাণী সংরক্ষণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।