ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনী থেকে অপহৃত কিশোরী চৌদ্দগ্রাম থেকে উদ্ধার, অপহরণকারী আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ২০ মে ২০২১
ফেনী থেকে অপহৃত কিশোরী চৌদ্দগ্রাম থেকে উদ্ধার, অপহরণকারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী থেকে অপহৃত কিশোরীকে কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ আলকরা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকার মোশারফ হোসেনের বাড়ি থেকে বুধবার রাতে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান জানান, র‍্যাব লিখিত অভিযোগের ভিত্তিতে জানতে পারে ১৮ মে এক ব্যক্তি তার ১৪ বছরের নাবালিকা মেয়েকে জোসনা ম্যানশন শান্তিধারা আবাসিক এলাকা, বারাহিপুর, থানা ও জেলা ফেনীর বাসার সামনে থেকে অপহরণ করে নিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে ১৯ মে রাতে  র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি দল সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের নানা মোশারফ হোসেনের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে। এসময় মো. মুশফিক আহম্মেদ সিফাতকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত নাবালিকা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে অপহরণ করেছে বলে স্বীকার করে।

Advertisement

এ ঘটনায় মেয়ের বাবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় এজাহার দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!