ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের 

পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৩৩, ৫ জুলাই ২০২২
পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের 
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈদ্যুতিক লাইনের ওপর থেকে বাঁশ সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল খান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউপিরর দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুলাল খান ওই গ্রামের জাবেদ আলী খানের ছেলে।

মৃতের ছেলে রেজাউল খান বলেন, বাড়ির পূর্ব পাশের সড়কের কাছে বাঁশ ঝাড়ের কয়েকটি বাঁশ বিদ্যুৎ লাইনের ওপর পড়ে থাকতে দেখে হাত দিয়ে তা সরাতে যান বাবা। এতে বিদ্যুতায়িত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সড়কে পড়ে যান বাবা। এ সময় সড়কে চলাচল করা লোকজন দেখে ডাকাডাকি করলে বাবাকে উদ্ধার করে ঘরে নিয়ে যাই। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

Advertisement

কর্তব্যরত চিকিৎসক মাহফুজা আক্তার অংকন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সুমন মৃধা মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!