[ দেশজুড়ে ]
ফের সচল ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ
২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গফরগাঁও উপজেলার মশাখালী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন গেলে রাত সাড়ে ৯ টায় ট্রেন চলাচল সচল করা হয়।
গফরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে এনে ইঞ্জিন সংযুক্ত করা হলে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
.png)
এ ঘটনায় যমুনা এক্সপ্রেস কাওরাইদ, জামালপুর কমিউটার শ্রীপুরে ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়ে। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখো যাত্রীদের।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!