শনিবার সকালে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কানপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল আজহা উদযাপন করছেন। ঈদের নামাজ শেষে প্রত্যেকে পশু কোরবানি করেন।
শনিবার সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের নামাজের জামাত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।
.png)
মাওলানা ইসহাকের অনুসারী হিসেবে এসব এলাকায় মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসবসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।