সকাল ১০টায় হাজীগঞ্জের সমেশপুর ঈদগাহ ও সাদ্রা দরবার শরীফ ঈদগাহে ঈদের জামাত হয়েছে। একই সময়ে বাকি গ্রামগুলোতেও ঈদের জামাত হয়েছে।
চাঁদপুরে যেসব গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে- হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর। মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী, কচুয়া। শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের অংশ বিশেষ।
.png)