ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বাসচাপায় নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১১ জুলাই ২০২২
মানিকগঞ্জে বাসচাপায় নিহত ১
প্রতীকী ছবি

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় জুবায়ের নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে অপর একজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়েরের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকায়। দুর্ঘটনায় আহত তুষারকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ঘিওর থানার এসআই রাসেল খান।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় ঢাকাগামী একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী জুবায়ের ঘটনাস্থলেই নিহত হন। এ সময় হয় তার বন্ধু তুষার আহত হন। তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!