ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে বাসার ছাদে ডেকে নিয়ে মাদরাসাশিক্ষককে ছুরিকাঘাত

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:৩০, ১২ জুলাই ২০২২
কিশোরগঞ্জে বাসার ছাদে ডেকে নিয়ে মাদরাসাশিক্ষককে ছুরিকাঘাত
আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মুহাদ্দিস ও কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মুহাদ্দিস ও কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন।

সোমবার মাগরিবের নামাজের পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরীর পাশে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মমেক হাসপাতালে নেয়া হয়েছে।

আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ জানান, মাগরিবের নামাজের পর কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করা হয়।

Advertisement

কিশোরগঞ্জের এসপি মো. মাশরুকুর রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে কারা ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!