ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩৫, ১২ জুলাই ২০২২
কিশোরগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ববিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মো. হেলিমকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতে ঘাগড়া ইউপির ঘাগড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হেলিম উপজেলার ঘাগড়া ইউপির ধোবাজোড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি ঘাগড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

জানা গেছে, সোমবার রাতে ঘাগড়া বাজারের হক মার্কেটে হেলিমকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। পরে তাকে তুলেও নিয়ে যান তারা। খবর পেয়ে ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঁইয়া লোকজন নিয়ে তাকে একই গ্রামের আইয়ুব আলীর ঘাট থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

Advertisement

সেখান তার অবস্থার অবনতি হলে বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সংমা ও মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ  উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!