ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত 

গাজীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৪৯, ১২ জুলাই ২০২২
গাজীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত 
ছুরিকাঘাতে হত্যা: প্রতীকী ছবি

গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানাধীন সরুপাইতলী এলাকায় জমি সংক্রান্ত জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর ছোট ভাই আজগর আলী পলাতক রয়েছে।

মঙ্গবার সকাল ১০টার দিকে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী নুরুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত আলি হোসেন গাজীপুরের কাশিমপুর থানাধীন সরুপাইতলী এলাকার মো. দিদার আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবারের বরাত দিয়ে কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, কাশিমপুর থানাধীন সরুপাইতলী এলাকায় আজগর আলী তার চার শতাংশ জমি সালাহ উদ্দিন নামের এক প্রতিবেশির কাছে বিক্রি করেন। কিন্তু ইতোপূর্বে তার বড় ভাই আলিমুদ্দিন ওই জমি অন্যের কাছে বিক্রি করতে নিষেধ করেছিলেন এবং তিনি নিজেই ওই জমি কেনার আগ্রহের কথা ছোট ভাইকে জানিয়েছিলেন। দামদরও ঠিক হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে ওই জমি সালাহউদ্দিনকে মেপে দেওয়ার সময় বড়ভাই জানতে পারেন তা বিক্রি করে দিয়েছে।

Advertisement

পরে ছোট ভাইয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তাকে বলেন, তার জমি যার কাছে ইচ্ছে তার কাছে বিক্রি করবেন। তখন এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও কলহ শুরু হয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে আজগর আলী ধারাল ছুরি নিয়ে গিয়ে তার বড় ভাই আলি হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় আলি হোসেনকে গুরুতর অবস্থায় তার স্বজনরা উদ্ধার করে পার্শবর্তী জামগড়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় আলী হোসেনকে রক্ষা করতে গিয়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হন। তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, বড় ভাই আলি হোসেনের কাছে ছোট ভাই আজগর আলীর ওই জমি বিক্রির কথা ছিল। দরদামও হয়েছিল। কিন্তু স্ত্রী চিকিৎসার জন্য এ মূহূর্তে ছোট ভাই আজগর আলীর নাকি টাকার খুব দরকার ছিল। বড় ভাই আলি হোসেন এ মূহূর্তে তার জমির মূল্য দিতে অপারগতা প্রকাশ করলে ছোট ভাই (আজগর আলী) প্রতিবেশি সালাহউদ্দিনের কাছে বেশি দামে ওই জমি বিক্রি করে দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মঙ্গলবার হাতহাতি হয়। একপর্যায়ে ছোট ভাই বড়ভাইকে ছুরিকাঘাত করলে তিনি নিহত হন।

ঘটনার পর নিহতের ছোট ভাই আজগর আলী ও জমির ক্রেতা সালাহ উদ্দিন পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!