ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্ধবীর সঙ্গে পরকীয়া, নিষেধ করায় স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১২ জুলাই ২০২২
বান্ধবীর সঙ্গে পরকীয়া, নিষেধ করায় স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা
আগুন: ফাইল ফটো

পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মোহনা খানম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত মোহনা উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে একই এলাকার মো. কাইয়ুম শেখের মেয়ে।

অভিযুক্ত জিসান উপজেলার পাতিলাখালী গ্রামের কামরুল হাজরার বাড়িতে ভাড়া থাকেন। তিনি উপজেলার বাঘাজোড়া গ্রামের হান্নান গাজীর ছেলে।  

Advertisement

দগ্ধ ছাত্রীর বাবা মো. কাইয়ুম শেখ জানান, দুপুর ১২টার দিকে মেয়ে ঘরে বসে বই পড়ছিল। এ সময় জিসান গাজী হঠাৎ ঘরে ঢুকে মোমবাতির আগুন দিয়ে ওই ছাত্রীর গায়ে অগ্নিসংযোগ করে। এতে মেয়ে গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, ওই জিসান তার মেয়ে মোহনার এক বিবাহিত বান্ধবীর সঙ্গে পরকীয়া করে। মোহনা তার বান্ধবীকে পরকীয়া করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে জিসান তার গায়ে অগ্নিসংযোগ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপান্বীতা দেবনাথ জানান, আগুনে ওই স্কুলছাত্রীর বুক ও পেটের কিছু অংশ পুড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!